মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০:৩১ এএম

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য কয়েকদিনের আলোচনা শেষে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

এর ফলে শনিবারের জাতীয় নির্বাচনের পর দেশটিতে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে।

আনোয়ার প্রায় সিকি-শতাব্দী ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে আসছিলেন এবং শেষ পর্যন্ত তার সেই স্বপ্ন সফল হয়েছে।

তার এই রাজনৈতিক জীবনে তাকে দু’বার কারাবরণ করতে হয়েছে। সমকামিতার দায়ে দোষী সাব্যস্ত হয়ে তিনি মোট ন’বছর কারাগারে কাটিয়েছেন।

এই অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে বলেছেন, এসবই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে মালয়েশিয়ার বাগ্মী রাজনীতিক আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জীবনের একটি বড় লক্ষ্য অর্জিত হলো।

খুব দ্রুতই তিনি দেশটিতে রাজনৈতিক তারকায় পরিণত হন। অনেকেই আশা করেছিলেন যে তিনি হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হবেন।

কিন্তু সেরকম ঘটেনি। অর্থনৈতিক সঙ্কটকে ঘিরে ইব্রাহিম ও মাহাথিরের মধ্যে বিরোধ তৈরি হয়। দুর্নীতি ও সমকামিতার অভিযোগে ইব্রাহিমকে কারাদণ্ডও দেওয়া হয়।

তার সেই সাজা ২০০৪ সালে বাতিল করে দেওয়া হলে তিনি পুনরায় রাজনীতিতে ফিরে আসেন। ২০১৩ সালের নির্বাচনে তার দল ইউএমএনও পার্টিকে প্রায় পরাজিত হওয়ার মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু তখন তার বিরুদ্ধে আবারও সমকামিতার অভিযোগ আনা হয় এবং ২০১৫ সালে তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়।

কিন্তু দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বিরোধিতা তীব্র হলে মাহাথির মোহাম্মদ তার অবসর জীবন থেকে রাজনীতিতে ফিরে আসেন এবং আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সমঝোতা করেন। তারা দুজনে একত্রিত হয়ে ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন দলকে নির্বাচনে পরাজিত করেন।

আরও পড়ুন: তীব্র শীতে বিদ্যুৎ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন

তাদের দুজনের মধ্যে সমঝোতার অংশ হিসেবে বলা হয়, মাহাথির আনোয়ারের কাছে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। কিন্তু ২০২০ সালেও প্রধানমন্ত্রীর পদ তার হাতছাড়া হয়ে যায়।

এখন তার সামনে অর্থনৈতিক সঙ্কট ও কোভিড মহামারির মতো অনেক কঠিন চ্যালেঞ্জ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সাথে নিয়ে তাকে এখন এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।


একাত্তর/এসজে

পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
অজপাড়া গাঁয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেলে করে যেতেন স্কুলে। স্কুল শিক্ষক বাবা-মায়ের সেই সন্তান হয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর