ইনজুরিতে নেইমারের বাকি ম্যাচ খেলা নিয়ে সংশয়

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০১:০৬ পিএম

কাতার বিশ্বকাপের শুরুটা একদম সেলেসাওদের মতই হলো, একের পর এক আক্রমণ আর রিচার্লিসনের চোখ ধাঁধানো গোলে ২-০ ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো পাঁচবার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল।

তবে ম্যাচ জয় করলেও স্বস্তিতে নেই ব্রাজিল সমর্থকরা, দলের প্রাণভোমরা নেইমার যে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। তবে ভক্তদের আশ্বস্ত করে কোচ তিতে জানালেন স্বস্তির খবর।

পিএসজির এই ফুটবলারকে ম্যাচ শেষে ড্রেসিং রুমের দিকে খুড়িয়ে হাঁটতে দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, খেলতে পারবেন তো তিনি বাকি ম্যাচগুলো, নাকি সেই ২০১৪ সালের দুঃস্বপ্ন আবারো হানা দেবে সেলেসাও শিবিরে। জয়ের উল্লাসের রঙ কিছুটা ফিকে করে দিয়েছিলেন সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের করা হাঁটুর ট্যাকলটি, যার ফলে পা মচকে মাঠ থেকে উঠে যেতে হয় নেইমার জুনিয়রকে।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, নেইমারের পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। তবে কোচ তিতের সংবাদ অনেকটাই স্বস্তি দিবে ব্রাজিল সমর্থকদের, তিনি বললেন ‘আপনারা একদম নিশ্চিত থাকুন, নেইমার ভালো আছে, এবং সে বিশ্বকাপে দলের সাথেই থাকবে।  

দলের প্রাণভোমরা যেহেতু তিনি, প্রতিপক্ষের কড়া নজরে থাকবেন সেটাই স্বাভাবিক। তাই তো ম্যাচে একের পর এক ট্যাকলের শিকার হতে হয় তাকে। 

তবে দু’একবার নয়, গতকাল ৯ বার তাকে ফাউল করেছে সার্বিয়ানরা। ৮০ মিনিটে তিতে নেইমারকে তুলে নিলে ডাগ-আউটে বসা তার চোখ এবং পায়ে দেওয়া বরফ এর জন্য ইনজুরির গুরুত্বটা উপলব্ধি করা যায়।

আর্জেন্টিনা ও জার্মানির মত হোঁচট খেয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কিনা নেইমাররা, সেটাই যখন ছিলো সংশয়, তখন উত্তরটা যেনো এমনই হওয়া উচিৎ ছিল। রিচার্লিসনের জোড়া গোলে মিললো সেই প্রত্যাশিত জয়। ৭৩ মিনিটে করা তার দ্বিতীয় গোলটি যে অনেক দিন মনে রাখবে ফুটবল বিশ্ব, সেটা বলার অপেক্ষা রাখে না। 

ম্যাচ শেষে টুইটারে নিজ দলকে অভিনন্দন জানাতে ভোলেননি নেইমার। 

আরও পড়ুন: দুর্দান্ত জয়ে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু

তিনি লিখেছেন, 'কঠিন ম্যাচ, তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল, দলকে অভিনন্দন। প্রথম পদক্ষেপ শেষ, আর বাকি ৬ ম্যাচ।' 

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে থিয়াগো সিলভারা।


একাত্তর/আরআই/এসজে

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর