নিখোঁজ শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর পাঁচ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকায় পাশের বাড়ির টিউবওয়েলের কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত শিশু আবু বকর সিদ্দিক (৫) ওই এলাকার হাসান মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির লোকজন পার্শ্ববর্তী একটি বাড়ির টিউবওয়েলের পাশে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখতে পায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: অটোরিকশার সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তে দাগ পাওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির তদন্ত চলছে। 


একাত্তর/জো

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর