চুরির স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ তিনজন আটক

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:০৮ পিএম

রাজবাড়ীতে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ ৭৬ হাজার টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ নভেম্বর) সকালে জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার শেখপাড়া এলাকার জমশের মোল্লার ছেলে আলমগীর মোল্লা, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পলাশ কাজীর ছেলে রাকিব কাজী ও রাজবাড়ী জেলার মহারাজপুর এলাকার ছাত্তার শেখের ছেলে ইমরান শেখ। 

আটককালে তাদের কাছ থেকে এক জোড়া রুলি, একটি আংটি, একটি টিকলি, তিনটি চেইন, একটি রুপার চেইন, চারটি নাকফুল ও দুই জোড়া চুরি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

image


রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান ও চেকপোস্ট চলছে। তারই অংশ হিসেবে সকালে দূর্গাপুরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে ওই তিনজনের কথাবার্তায় সন্দেহ হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা চুরির বেশকিছু অলঙ্কার জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: নিখোঁজ শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুষ্টিয়ায় একটি চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর