নির্বাচনের পর দলীয় নেতৃত্ব ছাড়লেন তাইওয়ানের প্রেসিডেন্ট

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:৫২ এএম

তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পিপলস পার্টির পরাজয়ের পর দলটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।  

শনিবার (২৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে রাজধানী তাইপেইসহ ২১টির মধ্যে ১৩টি আসনে জয়লাভ করে বিরোধী কুওমিনতাং (কেএমটি)। 

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনার সময়ে তাইওয়ানের নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ আকর্ষণ করেছে। এটিকে 'গণতন্ত্রের জন্য ভোট' বলে আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট সাই। 

নির্বাচনে পরাজয়ের পর তিনি বলেন, 'নির্বাচনের ফল আশানুরূপ হয়নি...এর সব দায়দায়িত্ব নিয়ে আমি এই মুহূর্তে আমি ডিপিপি সভাপতির পদ থেকে পদত্যাগ করছি'। 

তাইওয়ানে কাউন্সিল ও মেয়রের পদগুলোর স্থানীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে। অপরাধ, আবাসন ও সমাজকল্যাণের মতো ইস্যু নিয়ে কাজ করেন এসব পদধারী ব্যক্তিরা। তবে চীনের সাথে সম্পর্ক নিয়ে জাতীয় নীতিগত বিষয়ের ওপর এর সরাসরি প্রভাব নেই। 

তবে বেইজিংয়ের কাছ থেকে ক্রমবর্ধমান চাপ আসায় এই নির্বাচনকে গণতন্ত্রের জন্য বার্তা পাঠাতে ব্যবহার করার জন্য নাগরিকদের প্রতি আহবান জানান সাই। 

চীন সরকার তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে। কোনও এক সময় এটি চীনের অংশ হবে বলে তাদের বিশ্বাস। 

তবে নিজেদের আলাদা সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থাসম্পন্ন তাইওয়ানের জনগণ নিজেদেরকে আলাদা স্বায়ত্বশাসিত সত্ত্বা হিসেবেই মনে করেন। 

গত আগস্টে মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করার পর তাইওয়ানের আশেপাশে বিশাল সামরিক মহড়া চালায় বেইজিং। তখন থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকে। 


একাত্তর/এসজে 

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর