'পাগল' ডাকায় পাঁচ বছরের শিশুকে গলাকেটে হত্যা

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:২৫ এএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার পাঁচ বছরের শিশু আবু বক্কর সিদ্দিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেইসাথে হত্যাকারী সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ) আদালতের বিচারক সাখাওয়াত হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাব্বির। 

পুলিশ জানায়, 'পাগল' ডাকায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতেই সিদ্দিককে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন তিনি।

এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকার প্রতিবেশীর বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় সিদ্দিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সাব্বিরকে আটক করা হয়। 

জানা গেছে, নিহত সিদ্দিক কান্দিপাড়া এলাকার হাসান মিয়ার ছেলে। গ্রেপ্তার সাব্বির একই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, সিদ্দিককে প্রায় সময় ডেকে এনে আব্বা ডাকতে বলতেন সাব্বির। কিন্তু সিদ্দিক তাকে আব্বা না ডেকে পাগল ডাকতো। 

আরও পড়ুন: ১০ দাবিতে ধর্মঘটে সারাদেশের নৌযান শ্রমিকরা

প্রায় এক মাস আগে শিশু সিদ্দিক ঢিল মারলে মাথায় আঘাত পান সাব্বির। এরপরই সিদ্দিককে হত্যার পরিকল্পনা করেন তিনি। 

শুক্রবার রাতে সবার অগোচরে সিদ্দিককে বাড়িতে ডেকে নিয়ে যান তিনি। পরে সিদ্দিককে গলাকেটে হত্যা করেন সাব্বির। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে ড্রেনে পড়ে থাকা একটি বস্তায় ভরে সিদ্দিকের মরদেহ পাশের বাড়ির টিউবওয়েলের কাছে ফেলে দিয়ে যান।


একাত্তর/এসজে
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর