জঙ্গি পালিয়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন। এ ব্যাপারে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কারো গাফিলতি আছে কিনা তাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-২০২২ শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। 

তিনি বলেন, কারাগারে আটক বন্দিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশ-বিদেশের শ্রম বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দেশের ৩৮টি কারাগারে যুগোপযোগী ৩৯টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে দেশের সব কারাগারকে এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে আটক কয়েদি বন্দিদের শ্রমে উৎপাদিত পণ্যসামগ্রীর বিক্রির টাকা থেকে ৫০ শতাংশ লভ্যাংশ তাদের মজুরি হিসেবে দেওয়া হচ্ছে। যা বন্দিরা তাদের পরিবারের কাছে পাঠাতে পারছেন।

আরও পড়ুন: ১০ টাকায় টিকেট কেটে হাসপাতালে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক, জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানসহ স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

৬০তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটির কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব পালন করেন কারা ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হক। প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম।


একাত্তর/এসি

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর