একুশে পদকপ্রাপ্ত শিল্পী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ পিএম

নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ আর নেই। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মারা গেছেন তিনি।

জিনাত বরকতউল্লাহ মেয়ে বিজরী বরকতুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

জিনাত বরকতউল্লাহ দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। গত মার্চে তাকে আইসিইউতেও নিতে হয়েছিলো। তার বয়স হয়েছিলো ৭১ বছর।

বৃহস্পতিবার মিরপুরের কালশীতে পারিবারিক কবরস্থানে স্বামী মোহাম্মদ বরকতুল্লাহর পাশে তাতে দাফন করা হবে।

স্বাধীন বাংলাদেশে নৃত্যচর্চায় যে’কজন অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, জিনাত বরকতউল্লাহ তাদের মধ্যে অন্যতম। প্রথম দিকে তিনি শাস্ত্রীয় নৃত্যের তিনটি ধারা ভারতনাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্যে শিক্ষা নেন। তবে পরবর্তীতে জিনাত লোকনৃত্যেই নিজেকে বেশি করে মেলে ধরেন।

অভিনয়ে জিনাত বরকতউল্লাহ পথচলা ১৯৮০ সালের বিটিভিতের প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে। এটি বিটিভিতে প্রচার হয়েছিল। পরবর্তীতে ‘ঘরে বাইরে’, ‘কথা বলা ময়না’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’সহ প্রায় ৮০টি নাটকে অভিনয় করেছেন জিনাত বরকতউল্লাহ।

দেশের নৃত্যচর্চায় ভূমিকা রাখার অবদানের জন্য গত বছর তাকে একুশে পদক দেওয়া হয়।

প্রয়াত নাট্যকার মোহাম্মদ বরকউল্লাহর ও জিনাতের মেয়ে বিজরী বরকতউল্লাহ জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

কেএসএইচ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 
বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন গুণী এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান দেশের দুই পর্দায় সমান জনপ্রিয়। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ-লাবণ্য।...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর