স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার প্রদর্শনী

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:৪৭ পিএম

শিল্পকলার জাতীয় নাট্যশালায় হয়ে গেলো গৌতম কৈরি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার প্রদর্শনী। ছবিটিতে বঙ্গমাতা রেনুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

শোকাবহ আগস্ট মাসকে উপলক্ষ করে সোমবার বিকেলে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খোরশেদ বাহারের ‘বঙ্গমাতা: ইতিহাসের নিভৃত সৈনিক’ উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন নাসরিন মুস্তাফা। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শাকিল আহমেদ। 

ছবিটিতে বঙ্গমাতার ৩ বছর বয়সের সময়কাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টে মৃত্যুর আগ পর্যন্ত জীবনকে স্বল্প পরিসরে তুলে ধরা হয়েছে। ২৮ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি ৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় জাদুঘরে প্রতি ঘণ্টায় প্রদর্শন করা হবে।  

এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিটি শাখা ও বিভিন্ন স্কুল-কলেজে ৮ আগস্ট থেকে প্রদর্শিত হতে ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।


একাত্তর/জো

কান চলচ্চিত্র উৎসবে নতুন করে ইতিহাস লিখলো বাংলাদেশ। উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে, বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ জিতলো স্পেশাল মেনশন।
কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালে ১৮টি দেশের বিভিন্ন বিভাগের ১৫৩টি উন্মুক্ত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝে সেরার সেরা নির্বাচিত হয়েছে তোফায়েল আহমেদ ও হাসিব হাসনাইন নির্মিত স্বল্পদৈর্ঘ্য...
'মা দিবসকে সামনে রেখে আগামী ১৩ মে বিকেল ৫টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদর্শিত হবে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওমর ফারুকের মা'। এদিন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে...
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে বিকেল ৫টায় প্রিমিয়ার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর