কোয়ার্টারের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, যেমন হবে একাদশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

শুরুটা প্রত্যাশিত না হলেও গ্রুপ পর্বের শেষটা দারুণ হয়েছে মেসিদের। নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে তারা।

অস্ট্রেলিয়ার সাথে কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৩ নভেম্বর) লড়াইয়ে কোনো পরিবর্তন থাকছে কিনা তা নিয়ে চলছে জোর আলোচনা।

শেষ জয়ের পর যে কোনো কোচ নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না, এটাই স্বাভাবিক।

তবে এই ম্যাচে কিছু পরিবর্তন দেখা যেতেও পারে। পোল্যান্ডের সাথে শেষ ম্যাচে পেশিতে সামান্য চোট ছিলো আনহেল ডি মারিয়ার।

শুক্রবার দলের বাইরে আলাদা অনুশীলন করেছেন এই উইঙ্গার।

যদিও চোটটি খুব বেশি গুরুতর নয়, এরপরেও স্কোলানি গতকাল অনুশীলনের আগে বলেছিলেন, ডি মারিয়ার ফিটনেস দেখে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আর্জেন্টাইন গণমাধ্যম বলছে, একাদশে ডি মারিয়াকে নামানোর ঝুঁকি না নেওয়ার সম্ভাবনাই বেশি। তার বদলে ডান পাশে পাপু গোমেজ বা আনহেল কোরেয়াকে দেখা যেতে পারে।

আরও পড়ুন: ব্রাজিলকে গোল দিয়েই লাল কার্ড পান আবুবকর!

এছাড়া হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসিকে দুই দিকে রেখে, লৌতারো মার্তিনেজকে ওপরে নিয়ে আসতে পারেন কোচ স্কোলানি। তবে, এর বাইরে খুব বড় পরিবর্তনের সম্ভাবনা কম।

মাঝমাঠে পারেদেস, গুইদো রদ্রিগেজদের বাইরে রেখে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের ওপর ভরসা রাখতেই পারেন আর্জেন্টাইন বস। 

যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ: এমি মার্তিনেজ, আকুনিয়া, রোমেরো, ওটামেন্ডি, মলিনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পল, লিওলেন মেসি, আলভারেজ, পাপু গোমেজ/ আনহেল কোরেয়া।


একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর