কাতারে পোশাকের কারণে আলোচিত ক্রোয়াট মডেল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০১:১৪ পিএম

নিজের দলকে সমর্থন জানাতে কাতার বিশ্বকাপে দর্শক হয়ে এসেছেন ক্রোয়াট মডেল ইভানা নোল। আর এসেই নানা ঢঙের খোলামেলা পোশাকের কারণে আলোচিত-সমালোচিত হচ্ছেন তিনি। 

মরক্কোর বিরুদ্ধে ক্রোয়েশিয়ার ম্যাচে আল-বায়ত স্টেডিয়ামে তাকে দেখা গিয়েছিলো নিজের দেশের পতাকার রঙে রাঙানো লম্বা আঁটসাঁট গাউনে। এসময় হুডি দিয়ে তার মাথা ঢাকা থাকলেও, নিচু নেকলাইনের সেই জামা পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেই শুরু হয় বিতর্ক। অনেকেই স্থানীয় সংস্কৃতির দোহাই দিয়ে প্রশ্ন তোলেন তার পোশাক নিয়ে। 

তবে সেসব সমালোচনাকে মোটেই পাত্তা দেননি ইভানা। উল্টো দোহার সৈকতে বিকিনি পরে হাজির হন তিনি। আর তাতেই বিতর্কের আগুনে যেন ঘি পড়ে। 

কানাডার বিপক্ষে ক্রোয়েশিয়ার দ্বিতীয় ম্যাচে ইভানাকে দেখা যায় একই প্রিন্টের খাটো একটি ফ্রক পরতে। কাঁধ খোলা সেই জামায় তাকে দেখাচ্ছিল ঠিক যেন পুতুলের মতো। 

অনেকেই আশঙ্কা করছিলেন কাতারের যা নিয়ম, তাতে এ ধরণের পোশাক পরার জন্য জেলে যেতে হতে পারে তাকে।

তবে ইভানা বলেছেন, তিনি গ্রেপ্তার হওয়া নিয়ে ভীত নন। অন্যের কোনও ক্ষতি তো তিনি করছেন না। এমনকি কাতারের অনেক মানুষ তার সঙ্গে ছবি তুলতে আসেন। যদি কাতারের মানুষ তাকে ঘৃণা করতেন, তাদের যদি তার ব্যাপারে আপত্তি থাকত, তাহলে তারা এসব করতেন না।

বিশ্বকাপ ফুটবল দেখতে আসা বিদেশি দর্শকদের মার্জিত পোশাক পরার পরামর্শ দিচ্ছে কাতারের কর্তৃপক্ষ। দেশটিতে আগত নারী ফুটবলভক্তদের খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকতে বলছে তারা। এ ক্ষেত্রে কাতারের কর্তৃপক্ষ দেশটিতে বিদ্যমান আইনের কথাও বিদেশি ফুটবলভক্তদের মনে করিয়ে দিচ্ছে।

অন্যদিকে ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ফুটবলভক্তরা কাতারে তাদের পছন্দের পোশাক পরতে পারেন। তবে তাদের দেশটির আইনকে সম্মান করতে হবে।

আরও পড়ুন: হিজাব আইন সংস্কারের চিন্তাভাবনা করছে ইরান

৩০ বছর বয়সী ইভানা নোলের জন্ম হয়েছিলো জার্মানিতে। তবে খুব অল্প বয়সে ক্রোয়েশিয়ায় থাকতে শুরু করেন তিনি। আর সেজন্যই জার্মানির পরিবর্তে ক্রোয়েশিয়ার ফুটবল দলের সমর্থক তিনি। 

মিস ক্রোয়েশিয়ার মুকুট জেতা ইভানার নিজের একটি সুইমস্যুট ও বিকিনির ব্যবসা রয়েছে। নিজের ব্র্যান্ডের মডেলও তিনি। 


একাত্তর/এসজে

বিশ্বকাপ বিজয়ের উদযাপনের উত্তাপ এখনও ম্লান হয়নি, তার মধ্যেই উয়েফা নেশনস লিগের মহারণে নিজেদের অপরাজেয় ধারাকে টানা ৪০ ম্যাচে নিয়ে গেল ফুটবলের নতুন বিশ্বরাজা স্পেন! মঙ্গলবার সেভিয়ার মাঠে ২০২৩ সালের...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর