নোয়াখালীতে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০১:০৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিজ জেলা নোয়াখালীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। 

সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। 

সম্মেলন উদ্বোধন করেন নোয়াখালীর সন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইতিমধ্যে সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,  সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল-আলম হানিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এদিকে সোমবার সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলের উদ্দেশে আসা শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী-সমর্থকদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও শত শত তোরণে ছেয়ে গেছে পথঘাট। 

আরও পড়ুন: বিলাসিতা ত্যাগ করুন, সময়টা সাশ্রয়ের: প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তার পর থেকে সমাবেশস্থল পর্যন্ত নির্মাণ করা হয়েছে তোরণ। 

সম্মেলনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, চলছে কে হবেন সভাপতি, সম্পাদক সেই আলোচনাও। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর