বিদেশ ফেরত ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৯:১০ পিএম

কুমিল্লায় বিদেশ ফেরত এক ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১০ ডিসেম্বর) দুুপুর আড়ইটার দিকে জেলার লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত নারীর নাম নুরজাহান বেগম (৫৫)। তিনি ওই গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী।

আটক যুবকের নাম নুরে আলম সবুজ (৩২)। গত দুই বছর যাবত তিনি সৌদি প্রবাসী ছিলেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে সৌদি থেকে দেশে ফেরেন নুরে আলম। দুই বছর সৌদিতে থাকলেও দেশে টাকা-পয়সা পাঠাতে পারেননি। বিদেশ থেকে দেশে এসে একবার তিনি বাবাকে মারধর করেন। 

আরও পড়ুন: জিয়ার মরণোত্তর বিচার বাংলার মাটিতেই হবে: মোজাম্মেল হক

ঘটনার দিন দুপুরে পাশের মামারবাড়িতে গিয়ে কোনো কারণে মামা, মামাতো বোনকে কাঠ দিয়ে পেটাতে থাকেন নুরে আলম। খবর পেয়ে নুরজাহান বেগম ছেলের হাত থেকে ভাই ও ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় নুরে আলম কাঠ ফেলে হাতে শাবল নেন। বাধা দিলে শাবল দিয়ে মা নুরজাহানকে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে নুরে আলম পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে হস্তান্তর করে। 

লালমাই থানার অফিসার ইনচার্জ আইয়ুব হোসেন জানান, নুরে আলমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর