পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সাত সংসদ সদস্য

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:০৩ পিএম

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি দলীয় সাতজন সংসদ সদস্য। 

রোববার (১১ ডিসেম্বর) সকালে পাঁচজন সংসদ সদস্য সশরীরে সংসদে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন- বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

তবে বিদেশে থাকায় হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে উকিল আব্দুস সাত্তার সেখানে উপস্থিত হতে পারেননি। তাদের পক্ষে পদত্যাগপত্র জমা দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সরকার পতনের আন্দোলন জোরদার করতেই সংসদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত সংসদ সদস্যরা। সংসদে জনগণের পক্ষে কথা বলার কোন সুযোগ নেই বলে অভিযোগ করেছেন তারা। 

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় সাতজন সংসদ সদস্য। 

পদত্যাগপত্র জমা দেয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির দশ দফা দাবিতে রয়েছে সংসদ ভেঙে দেয়া। তার সাথে একাত্মতা প্রকাশ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেই তারা পদত্যাগ করেছেন। গণতন্ত্রে বিশ্বাস করা বাকি দলগুলোকেও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানে ২০ জন গ্রেপ্তার

এদিকে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গত চার বছরে বিএনপির এই সাতজন সংসদ সদস্য জনগণের কথা বলেছেন। তাদের পদত্যাগের মধ্যে দিয়ে সরকার পতনের আন্দোলন জোরদার করা হলো।

সরকার পতনে আগামী ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। 


একাত্তর/এসজে

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর