সেই বিতর্কিত রেফারিকে বাড়ি পাঠালো ফিফা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৭:৩০ পিএম

কাতারের লুইসাল স্টেডিয়ামে গত শুক্রবারের কোয়ার্টার ফাইনালে চরম উত্তেজনা ও নাটকীয় ম্যাচে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। নেদারল্যান্ডসকে পরাস্ত করে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায় মেসি-মার্টিনেজরা। কিন্তু ম্যাচে দুই দল মিলিয়ে মোট ১৬টি হলুদ কার্ড দেখিয়ে নতুন সমালোচনার জন্ম দেন স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। চুপ থাকেননি মেসিও, ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। 

এবার সেই রেফারির বিরুদ্ধে এবার ব্যবস্থা নিলো ফিফা। এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে না আন্তোনিওকে। দেশে ফিরে যেতে বলা হয়েছে স্পেনের এ রেফারিকে।

ফিফা সংশ্লিষ্টরা বলছেন, সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠুক এমনটা চায়না ফিফা। তাই বিশ্বকাপের সেরা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিতে চাইছে সংস্থাটি। 

এর আগে শুক্রবারের ম্যাচ শেষে রেফারির সমালোচনা করে মেসি বলেন, তারা যখন সমতায় ফিরলো তখন আমার খুব রাগ হয়েছিল। আমি রেফারির সাথে কথা বলতে চাইনি। আমি জানি সবাই দেখেছে কি ঘটেছে। ফিফা এখন বিষয়টি পর্যালোচনা করবে বলে আমি মনে করি। এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একজন রেফারিকে দায়িত্ব দেয়াটা সঠিক হয়নি বলেই আমি মনে করি। 

আরও পড়ুন: শাস্তির মুখে পড়ছে না আর্জেন্টিনার ফুটবলাররা

মেসি আরও বলেন, তারা তাদের দায়িত্ব মোটেই সঠিকভাবে পালন করেনি। আমরাও ভাল খেলিনি। আর সেই সুযোগে রেফারি ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায়। পুরো ম্যাচেই রেফারি আমাদের বিপক্ষে ছিল। সবশেষ ফ্রি-কিকটি মোটেই ফাউল ছিলনা।

image


আরও পড়ুন: ৯০ দিন অপেক্ষা নয়, ৫০ দিনের মধ্যেই ভোট: ইসি

অন্যদিকে নেদারল্যান্ডের উইং-ব্যাক ডেনজেল ডামফ্রাইস পেনাল্টির পর দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে মেসি টুর্নামেন্টের চতুর্থ গোল করেছেন। 

মেসি বলেন, আমরা কখনই অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যেতে চাইনি। সবাই দেখেছে আজ মাঠে কি হয়েছে, আমরা খুবই কষ্ট পেয়েছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এভাবে একটি দলকে বিদায় নিতে হলে তা অত্যন্ত কষ্টদায়ক হতো। কিন্তু সব কিছুর পরেও এখন আমরা সেমিফাইনালে।


একাত্তর/আরবিএস

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর