বড় ধরনের পরিবর্তন আসছে ব্রাজিল দলে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৮:২৭ পিএম

প্রত্যাশার পারদ যেভাবে তুঙ্গে উঠিয়ে কাতার বিশ্বকাপ আসরে খেলতে এসেছিল ব্রাজিল, ঠিক সেভাবেই ধপ করে নিভে যায় তাদের হেক্সা মিশন। সেই কোয়ার্টার ফাইনালেই কাটা পরে সেলেকাওরা। টাইব্রেকারে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে।

ব্রাজিল শেষ বারের মতো বিশ্বকাপের ট্রফি ছুঁতে পেরেছিল ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া আসরে। সেবার ফাইনালে জায়ান্ট জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলে নেয় সেলেকাওরা।

রাশিয়া আসরে ব্রাজিলের মরণ হয় বেলজিয়ামের কাছে। আর এবার কাতারে হলো ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে। ব্রাজিলের বিদায়ে যেমন বিশ্বকাপ বিবর্ণ হয়ে গেছে, তেমনি ব্রাজিল দলের মধ্যেও বয়ে যাচ্ছে একের পর এক ঝড়।

image


বিশ্বকাপ থেকে বিদায়ের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পদত্যাগ করেন কোচ তিতে। এরপর একে একে আসতে থাকে দল থেকে খেলোয়াড়দের সরে দাঁড়ানোর ঘোষণা। এই ধাক্কায় ভেতর থেকে বদলে যেতে শুরু করে ব্রাজিল।

কোচ তিতের উত্তরসূরি কে হবেন, তা এখনো জানা যায়নি। তবে ফেভারিট হিসাবে বেশ কয়েকজনের নাম সামনে আসছে। এখানে বলে রাখা ভালো, ব্রাজিল কখনো বিদেশি কোচের অধীনে খেলেনি।

কোচ তিতের অধীনে ব্রাজিল দল গেল ছয় বছর ধরে দারুণ ফর্মে ছিলো। এই সময়ে সেলেকাওরা ৮১ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬০টি ম্যাচেই জিতেছে। ড্র করেছে ১৫টি ম্যাচ। বিপরীতে হার একটি ম্যাচে। এই সময়ে গোল করেছে ১৭৪টি, খেয়েছে ৩০টি।

image


তাই, কোচ তিতে এবার ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা এনে দেবেন, এমনটাই প্রত্যাশা ছিলো দেশটির ফুটবল পাগল মানুষদের। কিন্তু সেটি না হওয়ায় তিতেকে মুখোমুখি হতে হচ্ছে ব্যাপক সমালোচনা ও আলোচনার।

এই পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া আর অন্য কোন উপায় ছিলো না তিতের সামনে। শুধু তিনি নন, কোচিং শিবিরের আরো অনেকেই নতুন চাকরি খুঁজতে শুরু করেছেন। তিতের ছেলে ম্যাথিয়াস ও তার সহকারী ক্লেভার জেভিয়ারও দল ছেড়েছেন।

তিতের উত্তরসূরি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন পালমেইরাসের কোচ এবেল ফেরেইরা, ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো ডিনিজ, ইন্টারন্যাশিওনালের কোচ মানো মানিজেস এবং ডরিভাল জুনিয়র।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি এডনালদো রডরিগুয়েকে খুব দ্রুতই নতুন কোচ হিসাবে কাউকে বেছে নিতে হবে।‌ তবে দলের সমন্বয়ক হিসাবে তিনি আন্দ্রেস সানচেজকে নিয়োগ দিতে যাচ্ছেন, সেটি অনেকটা নিশ্চিত।

image


নতুন সভাপতি জানিয়েছেন, নতুন কোচ নিয়োগ দিতে বিশ্বকাপ আসর শেষ হলেই তারা আলোচনার বসবেন। তবে তিনি গুরুত্বপূর্ণ এক আভাস দিয়েছেন, সেটি হলো ব্রাজিল দলের কোচ দেশ থেকেই নির্বাচন করতে হবে, এমন ধরনের কোন কুসংস্কার তাদের নেই। যদি তার কথা সত্যি হয়, তাহলে পেপ গার্দিওলাকেও দেখা যেতে পারে ব্রাজিলের নতুন কোচ হিসেবে।

শুধু কোচ নয়, বদলে যাচ্ছে ব্রাজিলের ড্রেসিং রুমও। থিয়াগো সিলভা ও দানি আলভেসের বিদায় প্রায় নিশ্চিত। তারাও জানিয়েছেন, জাতীয় দলের হয়ে আর না খেলার কথা। নেইমারও একই সূরে কথা বললেও পরে বলেছেন, তিনি সময় নেবেন।

আরও পড়ুন: শাস্তির মুখে পড়ছে না আর্জেন্টিনার ফুটবলাররা

নতুনদের মধ্যে রিচার্লিসন, এডার মিলিতাও, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগোরা এখন থেকে দলে আরো বেশি করে সুযোগ পাবেন। আবার অনেকেই বাদ যাবেন নৈপুণ্যের চুলচেরা বিশ্লেষণে।

image


তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ নেইমার। তিনি যেভাবে বলেছেন তার জাতীয় দলে খেলা নিয়ে, তাতে করে ব্রাজিল সমর্থকরা চিন্তায় আছেন। এমন কি মৃত্যুর প্রহর গুনতে থাকা পেলে পর্যন্ত নেইমারকে হলুদ নীল জার্সি না ছাড়ার অনুরোধ জানিয়েছেন।

তবে সব মিলিয়ে বলা যায়, ২০২৬ সালের বিশ্বকাপ আসরে এক নতুন ব্রাজিল দলকে দেখা যাবে। নতুন আর অভিজ্ঞদের মিশেলে সেই দলের কাছেও থাকবে একটাই প্রত্যাশা, সেটি হলো ষষ্ঠ শিরোপা।


একাত্তর/আরএ

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর