মরক্কো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত শাকিরা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

ফুটবলের সঙ্গে কলম্বিয়ান পপতারকা শাকিরার সম্পর্ক অনেক পুরনো। একসময় সংসার করেছেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। এছাড়াও ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে দুনিয়া মাতিয়েছে তার হিপস ডোন্ট লাই, ওয়াকা ওয়াকা ও লা লা লা গানগুলো। ল্যাটিন দুনিয়ার বাসিন্দা হিসেবে ফুটবলের প্রতি তার ভালোবাসা স্পষ্ট। 

তবে এবারের কাতার বিশ্বকাপে কোনভাবে অংশ না নেয়ার কথা জানিয়েছিলেন তিনি। কাতারে স্টেডিয়াম নির্মাণে জড়িত শ্রমিকদের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ফিফাকে সমর্থন করা থেকে বিরত থেকেছেন তিনি। 

তারপরও খেলাটির প্রতি ভালোবাসাকে তো আর দমিয়ে রাখা যায় না। তাই পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া মরক্কোকে এক টুইটবার্তায় অভিনন্দন জানিয়েছেন তিনি। আর সেটিও জানিয়েছেন ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য গাওয়া নিজের গানেরই কলি দিয়ে। 

টুইটবার্তায় শাকিরা লিখেছেন 'দিস টাইম ফর আফ্রিকা!!'। আর মুহূর্তেই সেটি টুইটারে শীর্ষ ট্রেন্ডিং টুইটগুলোর তালিকায় উঠে আসে। 

উল্লেখ্য, এই বিশ্বকাপে দুই জায়ান্ট স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিতে উঠে ইতিহাস রচনা করেছে তারা। শাকিরার সমর্থন নিয়ে ফাইনালে উঠে আরও বড় ইতিহাস তারা গড়তে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়। 


একাত্তর/এসজে

মাঠের লড়াইয়ে ব্রাজিলের মতো পরাশক্তিকে রুখে দিয়ে বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছে মরক্কো জাতীয় ফুটবল দল। তবে মাঠের সেই তুমুল উত্তেজনার মাঝেই এবার বিনোদন আর ক্রীড়াঙ্গনের এক চরম মুখরোচক প্রেমের গুঞ্জনে...
জনপ্রিয় পপ তারকা শাকিরা সঙ্গে ফুটবলের রয়েছে নাড়ির সম্পর্ক। যেখানেই ফুটবলে সেখানেই তিনি। বিয়েও করেছিলেন স্প্যানের তারকা এক ফুটবলারকে। বিশ্বকাপ ফুটবলে একাধিক আসরে মঞ্চ মাতানোর পাশাপাশি থিম সং গাওয়ার...
ফুটবল বিশ্বের মহাতারকা পেলের মৃত্যুতে শোক জানিয়ে বিপাকে পড়ছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। শোক প্রকাশ করে কটাক্ষের মুখে পড়েন তিনি।মধুমিতা ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেছেন। এ কারণে...
দরজায় কড়া নাড়ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উত্তেজনা। বাংলাদেশেও পছন্দের দল ও খেলোয়াড়দের ভক্ত রয়েছেন। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনা, কেউবা ব্রাজিল। তবে এর...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর