ঋণ পরিশোধ নিয়ে ঝগড়া, শিশুসহ মায়ের বিষপানে মৃত্যু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

নরসিংদীর রায়পুরায় দেড় বছরের শিশুসহ মায়ের বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এনজিওর ঋণ পরিশোধ নিয়ে স্বামীর সাথে ঝগড়ার জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সায়দাবাদ প্রধান বাড়ির রাকিব মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম ও তার দেড় বছরের ছেলে আহসাফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি একটি এনজিও থেকে এক লাখ ২০ হাজার টাকা ঋণ নেন গৃহবধূ ফেরদৌসী বেগম। পরে ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে জুয়াড়ি স্বামী রাকিবের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়। 

এরই জেরে মঙ্গলবার সকালে ফেরদৌসী বেগম প্রথমে একমাত্র সন্তান আহসাফকে কীটনাশক জাতীয় বিষ খাওয়ান। পরে তিনি নিজেও বিষপান করে অসুস্থ হয়ে বমি করা শুরু করেন। এসময় তিনি বিষ খাওয়ার বিষয়টি প্রতিবেশি এক নারীকে জানিয়ে শুধু তার সন্তানকে বাঁচানোর অনুরোধ করেন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রায়পুরার শ্রীরামপুর রেলগেইট এলাকায় শিশুটির মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ফেরদৌসী বেগমকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়। 

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বিষক্রিয়ায় মা ও সন্তানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন চিকিৎসক।

আরও পড়ুন: সাতক্ষীরায় নিয়ন্ত্রণহারা ট্রাকের চাপায় দুইজন নিহত

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, প্রথমে শিশুটির ও পরে ঢাকা নেওয়ার পথে মায়ের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনার পর থেকে স্বামী রাকিব মিয়া পলাতক রয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর