চুয়াডাঙ্গা সীমান্তে তরুণকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। 

সোমবার (১২ ডিসেম্বর) রাত ১টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৬৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়। 

নিহত তারিক হোসেন জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে।

জানা গেছে, সীমান্তে বাংলাদেশের ভেতরে কয়েকজন মাদক কারবারি ভারত থেকে ফেনসিডিল আনার জন্য দাঁড়িয়েছিলো। এ সময় তারা ওই স্থানে তারিক হোসেনকে দেখতে পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তারিককে উদ্ধার করে রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। 

আরও পড়ুন: ঋণ পরিশোধ নিয়ে ঝগড়া, শিশুসহ মায়ের বিষপানে মৃত্যু

মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তারিক হোসেন বিজিবির সোর্স ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। নিহতের মরদেহ ঢাকায় রয়েছে।


একাত্তর/এসজে 
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য স্বপ্ন শৈশব থেকেই পুষে রেখেছিলেন মশিউর। কিন্তু সেই স্বপ্নে হঠাৎ করেই কালবৈশাখীর মতো আঘাত হানে প্রাণঘাতী ব্যাধি ক্যান্সার। কিন্তু হাসপাতালের বিছানা, একের পর এক...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর