বিমানবন্দরে দুই তেলবাহী গাড়িতে আগুন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০১:০৮ পিএম

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার পর আগুন লাগে। পরে ফায়ারসার্ভিসের চেষ্টায় ৪০ মিনিটের ব্যবধানে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ও ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১০টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোন ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলেও জানান রোজিনা আক্তার।

image


আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য ড. আলাউদ্দিন আর নেই

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, থার্ড টার্মিনালে একটি ট্যাংক লড়ি থেকে আরেকটিতে তেল নেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুই লড়িতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিট ছুটে আসে। এখন আগুন নিয়ন্ত্রণে।

এ ঘটনায় কেউ হতাহত হননি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর