বিহারে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৬:৪৮ পিএম

ভারতের বিহারে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বুধবার (১৪ ডিসেম্বর) বিহারের সরণ জেলার দুইটি গ্রামে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর: আল-জাজিরা। 

স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ড. গোপাল কৃষ্ণ বলেছেন, বিষাক্ত মদ্যপানে অসুস্থ ৫৫ জন সেখানে ভর্তি হন। কয়েকজন বমি করতে শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। বাকিরা বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মদ বিক্রি ও পান আইন করে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের আরও কয়েকটি রাজ্যেও এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে গোপনে নিয়মবহির্ভূতভাবে তৈরি সস্তা মদের রমরমা বাজার গড়ে উঠেছে সেখানে। এসব মদ পান করে প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার জানান, কর্তৃপক্ষ ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনার পর তারা এখন পর্যন্ত ১২ জনের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার ও আরও কয়েকজনকে আটক করেছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন: থাই রাজকুমারী হৃদরোগে আক্রান্ত

ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে প্রতিবছর যত মদপান করা হয়, এর প্রায় ৪০ শতাংশই অবৈধভাবে তৈরি হয়। কার্যকারিতা বাড়াতে অবৈধ এসব মদে প্রায়ই মিথানল মেশানো হয়। মিথানল সেবনের ফলে অন্ধত্ব, লিভার ক্ষতিগ্রস্ত ও মৃত্যুও হতে পারে।

উল্লেখ্য, গত জুলাইয়েই মদপানে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ৪২ জনের মৃত্যু হয় আর গত বছর উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে প্রায় ১০০ জনের মৃত্যু হয়।


একাত্তর/জো

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর