ট্রাক্টর ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫৫ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ইটভাটার ট্রাক্টর ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী আহমেদ মুনফারিদ (৪০) ঢাকার জিগাতলা এলাকার পুরাতন ধানমন্ডির মো. মামুনুল বারীর ছেলে।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্ৰাম মহাসড়ক দিয়ে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন তিনি। রাত নয়টার দিকে মোটরসাইকেলটি উপজেলার ইলিয়টগঞ্জ রাস্তার মাথা এলাকায় পৌঁছালে ইউটার্ন নিয়ে বিপরীত দিক থেকে আসা ইটভাটার একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমরে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পরপরই মারা যান তিনি।

আরও পড়ুন: ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার (এএসআই) মো. সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও মোটরসাইকেলটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে এক‌টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর