কুষ্টিয়ায় শ্যালকের বিরুদ্ধে দুলাভাইকে খুনের অভিযোগ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৮:১২ পিএম

কুষ্টিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্ত্রীর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে দুলাভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সিরাজ মোল্লা (৪০) ওই এলাকার আব্দুল জলিল সড়কের মৃত কাশেম মোল্লার ছেলে। অভিযুক্ত আলমগীর হোসেন কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।

নিহত সিরাজের স্ত্রী পারভীন বেগম জানান, তার চাচাতো ভাই আলমগীর তাদের কাছে ১০ হাজার টাকা পাওয়ার সুবাদে প্রতিনিয়ত তাদের বাসায় আসা-যাওয়া করতেন। সকালেও তিনি আসেন সিরাজের সঙ্গে দেখা করতে। এসময় আলমগীর ঘরে গিয়ে শিলপাটা দিয়ে সিরাজের মাথায় বেশ কয়েকটি আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সিরাজের মৃত্যু হয়। 

আরও পড়ুন: ধোবাউড়ায় অর্ধশত বাড়িঘরে বন্য হাতির তাণ্ডব

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর