বেড়া ভেঙে ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

বাগেরহাটের ফকিরহাটে বেড়া ভেঙে ঘরে ঢুকে এক মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। 

তবে মামলার আসামি দেয়াপাড়া গ্রামের হাবিল শেখকে (৩৫) এখনও পুলিশ আটক করতে পারেনি।  

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল মামলার এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে গত ১৩ ডিসেম্বর রাত দুইটার দিকে অভিযুক্ত হাবিল শেখ ঘুমন্ত ওই কিশোরীর ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে আসেন। এরপর ওই কিশোরীর মাকে লোহার রড দিয়ে হাতে আঘাত করে পালিয়ে যান হাবিল। 

তিনি আরও জানান, হাবিলের রডের আঘাতে কিশোরীর মার হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা মেয়ে ও মাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। পরে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধর্ষণের শিকার কিশোরীর সেখানে ডাক্তারি পরীক্ষাও করা হয় বলেও জানান তিনি। 

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ পুকুরে, ঘাতক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, আসামিকে আটকের জোর চেষ্টা চলছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর