গৃহবধূকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ পুকুরে, ঘাতক গ্রেপ্তার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে মরদেহ উদ্ধার হওয়া গৃহবধূর মৃত্যু রহস্যের জট খুলেছে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাড়ির পুকুর থেকে উদ্ধার হয়েছিল দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার ডলির (৩০) মরদেহ। 

জানা গেছে, লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের মঞ্জু তালুকদারের ছেলে হাসিব তালুকদার (২৫) তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় ঘটনা ধামাচাপা দিতে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাসিব তালুকদারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাত তিনটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন ডলি। আগে থেকে ওৎ পেতে থাকা হাসিব ডলির মুখ চেপে ধরে বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় ডলি চিৎকার করলে হাসিব বাথরুমের দেয়ালের সাথে তাকে ধাক্কা দেয়। এতে ডলির মাথা ফেটে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর হাসিব ঘটনা ধামাচাপা দিতে ডলির নিথর দেহ পুকুরে ফেলে দেয়।

পুলিশ আরও জানায়, শুক্রবার দুপুরে ডলির মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী ও পরিবারের লোকজন। প্রথমে ডলি পানিতে ডুবে মারা গেছে এমন ধারণা করা হলেও তার শরীরে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ হাসিবকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হাসিব প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে ডলিকে হত্যার বিষয়টি স্বীকার করে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, গৃহবধূ ডলিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় নিহতের স্বামী বনি আমিন শনিবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযুক্ত হাসিব তালুকদারকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও আসামিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় হাসিবকে গ্রেপ্তার করে রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে বলে জানান তিনি।


একাত্তর/জো

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর