খোকসায় ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৫:০৭ পিএম

কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নসিমন ও করিমনের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত দুই মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন (২০) ও আসলাম আলী (২৩) খোকসা উপজেলার সোমসপুর এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, কাদিরপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নসিমন ও করিমনের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে  মোটরসাইকেল আরোহী সাব্বির ও আসলামসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর সাব্বির ও আসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরও পড়ুন: শ্রীপুরে শৌচাগার থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, নিহত মোটরসাইকেল আরোহী তরুণদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর