আর্জেন্টিনার বিজয় উদযাপন করতে গিয়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১১:২৩ এএম

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের উল্লাসে কুমিল্লায় মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল বের করে বেশ কয়েকজন যুবক। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। আহত হন আরো দুইজন।

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন (১১) খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের দপ্তরি নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল নিয়ে মিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেল ঘোরানোর সময় ধাক্কায় শাওনের মৃত্যু হয়।

এদিকে আহত দুইজনের মধ্যে অন্তরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের পাঠানো হয়েছে। তিনি নাথেরপেটুয়া গ্রামের শেখ জসিমের ছে‌লে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে বিবস্ত্র করে রাস্তায়, চাঁদা ও পরকীয়ার অভিযোগ

আহত অপর মোটরসাইকেল আরোহী বরল্লা গ্রামের জিহাদকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর