শূন্য পাঁচ আসনের নির্বাচনে সিসি ক্যামেরা বসছে না

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করায় শূন্য হওয়া পাঁচটি আসনের উপ নির্বাচনে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে নির্বাচন কমিশন। বাজেট স্বল্পতায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

ইসি আলমগীর জানান, ভোটে সিসি ক্যামেরা ব্যবহার অনেক ব্যয় বহুল। কমিশনের  বাজেট ও ম্যানেজমেন্টের সীমাবদ্ধতা আছে। তাই এই মুহূর্তে সিসি ক্যামেরা কেনার বাজেট নাই। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ক্যামেরা বসানো হবে।

তিনি বলেন, হঠাৎ করে বিএনপি এমপিরা পদত্যাগ করবেন এটা কমিশনের মাথায় ছিলো না। তাছাড়া সিসি ক্যামেরা ব্যবহারই সুষ্ঠু সমাধান না। 

আরও পড়ুন: বিএনপির ভিশন ২০৩০ এখন ডিপ ফ্রিজে: কাদের

তিনি বলেন, অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ছিল না। তবুও কোনো অঘটন ঘটেনি।  ফলে এ উপ-নির্বাচনে সিসি ক্যামেরা লাগবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপির ব্যাপারে আদালত যে আদেশ দিয়েছ সেটা হাতে পাওয়ার পরই কমিশন সিদ্ধান্ত নেবেন।

এই পাঁচ আসনের উপ নির্বাচনে প্রচণ্ড প্রতিযোগিতা হবে বলেও আশা প্রকাশ করেন ইসি আলমগীর।


একাত্তর/এসি

আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর