আফগানদের সঙ্গে গোলশূন্য বিরতিতে জামালরা

আপডেট : ০৫ জুন ২০২১, ১০:১৬ এএম

বিশ্বকাপ বাছাইপর্বে আফগানদের বিপরীতে মাঠে নেমেছে বাংলাদেশ। কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি প্রতিপক্ষের বিপক্ষে জোর কদমে লড়ে যাচ্ছেন জেমি ডের শিষ্যরা। ফলে প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট শেষে গোলশূন্য অবস্থা বিরাজ করছে।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে। একটি মাত্র পয়েন্ট এসেছে ভারতের বিপক্ষে কলকাতায় ড্র করে।

আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে শেষ তিন ম্যাচ ছিল বাংলাদেশের হোম ম্যাচ। কিন্তু করোনা ভাইরাসের কারণে ম্যাচ পিছিয়ে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল ভেন্যুতে।

আফগানিস্তানের বিপক্ষের আজকের ম্যাচের পর ভারতের বিপক্ষে ৭ জুন এবং ওমানের বিপক্ষে ১৫ জুন লড়বে বাংলাদেশ।

আরও পড়ুন: জয়ের নেশায় বাংলাদেশ, প্রতিপক্ষ এগিয়ে থাকা আফগানিস্তান

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর