গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ১০ কেজির চিতল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার সময় দৌলতদিয়া চর কর্নেশনায় পদ্মা নদীতে জেলে জিন্নাহ হলদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে জিন্নাহ হলদার জানান, ভোর থেকে পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিলেন তিনিসহ তার সঙ্গীরা। সকাল সাড়ে আটটায় কর্নেশনা এলাকায় জালে টান পরলে দ্রুত টেনে তোলা হয়। এসময় মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন দশ কেজি একশত গ্রাম।

মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে আসলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট মাছটি এক হাজার ২০০ টাকা কেজি দরে ক্রয় করেছেন। 

আরও পড়ুন: পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট বলেন, মাছটি ঘাটে বেঁধে রাখা হয়েছে।  কেজিতে ১-২ শত টাকা বেশি পেলে বিক্রি করা হবে। মোবাইলে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর