পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মার্কিন ডেপুটি সেক্রেটারি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১:৪০ এএম

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার ফোনালাপে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন শারম্যান ও শাহরিয়ার।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

এ ছাড়া কূটনৈতিক সম্পর্কে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী পারস্পরিক অঙ্গীকারের বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তারা।

কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে আবারও নিশ্চিত করেছেন শাহরিয়ার আলম। তিনি বলেন, রাষ্ট্রদূতরা সবসময়ের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রদূতদের প্রকাশ্যে বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বুঝতে হবে।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের বিক্ষোভের মুখোমুখি হওয়ার পরে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

দূতাবাসের মুখপাত্র বলেন, নিরাপত্তাজনিত কারণে ১৪ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে সাম্প্রতিক বছরগুলোতে নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ার ডাকের সঙ্গে পূর্বনির্ধারিত কর্মসূচি কমিয়ে আনতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন মায়ের কান্না নামে আরেকটি সংগঠন হাসকে একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছিল। সামরিক শাসক জিয়ার শাসনামলে ক্যাঙ্গারু আদালতের রায়ে প্রিয়জনদের নিখোঁজ হওয়া এবং তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে তদন্তে ওয়াশিংটনের সমর্থন চান তারা।

মায়ার কান্নার স্মারকলিপি না নেওয়ায় মার্কিন রাষ্ট্রদূতের সমালোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আরও কয়েকটি সংগঠন। তারা রাষ্ট্রদূতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।


একাত্তর/এআর

পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষার প্রশ্নে বাংলাদেশ কোনো আপস বা ছাড় দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সাহায্য বা সহযোগিতা চাওয়া হলে...
ভারতের নেতৃত্বে যদি রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরকিতা থাকে, তবে গঙ্গা পানিবণ্টনসহ যেকোনো জটিল সমস্যার সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি...
ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...
বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্র বা এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে জাতীয় বিমান বহর আরও বড়ো করার পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্য থেকে চাহিদামতো বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর