শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

নওগাঁয় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা মেয়ে ও ভাতিজা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক মিলন হোসেন (৩০) ও তার স্ত্রী নিথী আক্তার (২৫)। আহতরা হলো- মেয়ে ফারহানা (৫) ও ভাতিজা রিয়াদ হোসেন (৩)।

মিলন নওগাঁর মান্দা উপজেলার বদ্দিপুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে বলে জানা গেছে। 

স্থানীয় ও নিহতদের স্বজনরা জানান, মিলনের শ্বশুরবাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুরে। সেখানে তারা দাওয়াত খেতে যাচ্ছিলো। বেলা ১১টার দিকে স্ত্রী, মেয়ে ও ভাতিজাকে মোটরসাইকেলে করে মিলন রওনা হয়। তারা ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে সড়কের ওপর পড়ে। তবে মেয়ে ও ভাতিজা বেঁচে গেলেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়ে।

আরও পড়ুন: পিএসজি থেকে নেইমারকে সরাতে চেয়েছিলেন এমবাপে

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে নিহত স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। থানায় মামলার প্রক্রিয়া চলছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর