সাভারে নারীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার চার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

সাভারের আশুলিয়ায় নলাম জঙ্গলে পারভীন আক্তার নামে এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

তারা হলেন- সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সোলেমান হোসেন (৩৬), উল্লাপাড়া থানার সাব্বির ইসলাম (২২), বেলকুচি থানার আলামিন (২৭) এবং ফরিদপুরের মনিরুজ্জামান (৩৫)। তারা আশুলিয়ায় ভাঙ্গারি ব্যবসা করতেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে আশুলিয়ায়ার খেজুরটেক এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত পারভীন ভাঙ্গারির ব্যবসার জন্য তাদের কাছ থেকে টাকা দাদন নিয়েছিলেন। সেই টাকা সময় মতো দিতে না পারায় তাদের মধ্যে বিভিন্ন সময় বাকবিতণ্ডা হয়। এই ক্ষোভের জেরে তারা পারভীনকে পরিত্যক্ত ভবন নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে অচেতন হয়ে পড়লে তাকে হত্যা করে লাশ পাশের জঙ্গলে ফেলে পালিয়ে যায়।

গ্রেপ্তারদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং শুক্রবার দুপুরে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় র‌্যাব।

এ ঘটনায় ২২ ডিসেম্বর বৃহস্পতিবার নিহতের ছেলে ইসমাইল হোসেন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছিল।

আরও পড়ুন: সন্তানদের নিয়ে সুন্দরবন ঘুরে গেলেন প্রধানমন্ত্রীর কন্যা

নিহত পারভীন আক্তার লক্ষীপুর জেলার সদর থানার ঘনে শ্যামপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তিনি আশুলিয়ার খেজুরটেক এলাকায় প্রায় আট বছর ভাড়া থেকে ভাঙ্গারির ব্যবসা করতো।

এর আগে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার নলামে জঙ্গল থেকে পারভীনের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর