ব্রাজিলে নতুন কোচ হবার দৌড়ে এগিয়ে জিদান!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০২:৫০ পিএম

বিশ্বকাপ ফুটবলের কাতার আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পরার এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন ব্রাজিলের কোচ তিতে। হেক্সা মিশন ব্যর্থ হবার সব দায় নিজের কাঁধে নিয়েই সরে দাঁড়ান তিনি। এরপরই শুরু হয় সেলেকাওদের নতুন কোচ কে হচ্ছেন?

ব্রাজিল ফুটবলের কর্তারা জানিয়েছেন, তারা এরিমধ্যে নতুন কোচ খুঁজতে শুরু করেছেন। সেই সঙ্গে আভাস দিয়েছিলেন, দেশ থেকে কোচ নিয়োগ দিতে হবে, এমন কোন কুসংস্কার তাদের মধ্যে আর নেই। এতেই জল্পনা শুরু হয়, প্রথমবারের মতো হয়তো বিদেশি কোচ পাচ্ছে ব্রাজিল।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছেন, ব্রাজিলের নতুন কোচ হতে পারেন ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদান। যদিও চলতি বছরের জুন মাসে জিদান জানিয়েছিলেন, তিনি ফ্রান্সকে কোচিং করাতে আগ্রহী। আপাতত চিত্রটা অন্যরকম।

তবে ফরাসি সংবাদমাধ্যমের জোর দাবি, তিতের জায়গায় জিদানের আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে জিদান ছাড়াও রয়েছেন মার্সেলো গ্যালার্দো, টমাস তুখেল, মোরিসিও পোচেত্তিনো, রবার্তো মার্টিনেজ এবং রাফায়েল বেনিতেজ।

নাম আছে পেপ গার্দিওয়ালারও। শেষমেশ সেলেকাওদের নতুন কোচ হিসেবে কাকে দেখা যাবে, উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু দিন। আপাতত ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জিদান। সেই পথেই নাকি হাঁটছেন ব্রাজিলের কর্তারা।

২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান জিনেদিন জিদান। এর পর ইউরোপের নানা ক্লাবে তার কোচ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে শেষ অবধি তিনি আর কোনও ক্লাবের হয়ে কোচিংয়ে ফেরেননি। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

আরও পড়ুন: মেসির জন্য বিশ্বের সবচেয়ে বড় জার্সি

ব্রাজিলের কোচ হবার দৌড়ে এতদিন জিদানের নাম ছিলো না। তার ইচ্ছে ছিলো নিজ দেশের কোচ হবার। কথা ছিলো বিশ্বকাপ শেষে সরে দাঁড়াবেন বর্তমান কোচ দিদিয়ের দেঁশো। কিন্তু না, তিনি আরো দু’বছর এমবাপেদের দায়িত্ব সামলাতে আগ্রহ জানিয়েছেন।

ফলে এখনই ফ্রান্স ফুটবল দলের কোচ হতে পারছেন না জিদান। আবার কোন ক্লাবেও ফিরতে চাইছেন না। তার ইচ্ছে বড় কোন দেশের জাতীয় দলকে সামাল দেয়া। শোনা গেছে, ব্রাজিল ফুটবল কর্তাদের কাছ থেকে প্রস্তাব আসার পর নাকি জিদানও সমান আগ্রহ দেখিয়েছেন।


একাত্তর/আরএ

বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর