বিশ্বকাপে রোনালদো ‘রাজনৈতিক নিষেধাজ্ঞার’ শিকার: এরদোগান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৮:৪৯ পিএম

তুরুষ্কের রাষ্ট্র-চালিত সংবাদ সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিস্ফোরক মন্তব্য প্রচার করেছে! যেখানে তিনি বলেছেন, ‘রোনালদো এমন একজন ফুটবলার, যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন’, ফলে বিশ্বকাপে তাকে রাজনৈতিক নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছে।

দেশটির পূর্ব এরজুরুম প্রদেশের তরুণ ভোটারদের সাথে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

রোববার (২৫ ডিসেম্বর) আতাতুর্ক ইউনিভার্সিটির সেই অনুষ্ঠানে, আর্জেন্টিনার লিওনেল মেসির সাথে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা করা যায় না, এমন এক প্রসঙ্গে কথা বলার সময়, তুর্কি প্রেসিডেন্টে এ দাবি তোলেন।

এসময় তিনি আরো বলেন, তারা রোনালদোকে নষ্ট করেছে। দুর্ভাগ্যবশত, পর্তুগাল তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো মানে, তার মনোবলকে নষ্ট করা এবং তার শক্তি কেড়ে নেওয়া।

রোনালদোর প্রতি এমন আচরণের কারণ হিসেবে তিনি দাবি করেন, ‘ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোকে।’

আরও পড়ুন: ব্রাজিলে নতুন কোচ হবার দৌড়ে এগিয়ে জিদান!

৩৭ বছর বয়সী এই রোনালদোকে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে একাদশের বাহিরে রাখা হয়।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও মাঠে নামনো হয়নি পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খেলার ৫২ মিনিটে রুবেন নেভাসের জায়গায় মাঠে নামানো হয় তাকে।


একাত্তর/আরএ

বিশ্বকাপের শেষ ষোলোর দুরন্ত ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের সেই অবিশ্বাস্য রূপকথার প্রত্যাবর্তন নিয়ে ফুটবল দুনিয়ায় তোলপাড় চলছে। আর এমন এক নাটকীয় মহাকাব্যের পর...
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে উত্তর আমেরিকার মঞ্চে নামতে প্রস্তুত। মঙ্গলবার, সিদাদে দো ফুতবলের এক ঠাসা মিলনায়তনে...
ফুটবল বিশ্ব এখন ফিফা বিশ্বকাপ জ্বরে কাঁপছে, আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান- লেগো । মেসি-রোনালদো-এমবাপ্পে-ভিনিসিয়ুসের মতো কিংবদন্তি ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর