বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০২:৫৯ পিএম

নরসিংদীর মাধবদীতে একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত চালক জসিম মিয়া (২৪) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আবদুল জব্বারের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে একটি যাত্রীবাহী বাস ঢাকা অভিমুখে আর পিকআপটি ভৈরবের দিকে যাচ্ছিলো। ঢাকা- সিলেট মহাসড়কের বাবুরহাট এলাকার পাকিজা মিলের সামনে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও পিকআপের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক জসিম মারা যান ও তার সহকারী আহত হন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: থার্টিফার্স্টের পার্টি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নূর হায়দার তালুকদার জানান, সকালে ঘন কুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাস ও পিকআপটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর