আনসারের লুট হওয়া শটগান গুলি উদ্ধার, ১০ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০২:৩৯ পিএম

নরসিংদীতে টহলরত আনসার সদস্যদের বেঁধে লুট করা দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ১০ ডাকাত গ্রেপ্তার করা হয়েছে। 

গত ২৬ ডিসেম্বর ঘটনার পর নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সোমবার (২ জানুয়ারি) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম। 

পুলিশ সুপার জানান, ২৬ ডিসেম্বর রাতে নরসিংদী বাজারের অস্থায়ী ক্যাম্পে চার আনসার সদস্য কর্মরত ছিলেন। এসময় ১৬/১৭ জনের সশস্ত্র ডাকাত দল আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ রাউন্ড গুলিসহ দুটি শটগান ছিনিয়ে নেয়।

image


পরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া দুটি অস্ত্র, দুই রাউন্ড গুলিসহ ১০ ডাকাত গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন: দেশে সশস্ত্র ‘জিহাদের’ পরিকল্পনা করছিল ছয় তরুণ

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নরসিংদী বাজারের অস্থায়ী ক্যাম্পে রাতে পাহারা দেওয়ার সময় আনসার সদস্যদের জিম্মি করে অস্ত্র ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বাদি হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর