ফেব্রুয়ারিতে কিয়েভে সম্মেলন করবে ইউক্রেন ও ইইউ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৪৬ পিএম

ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া নিয়ে আলোচনা করতে আগামী ৩ ফেব্রুয়ারি কিয়েভে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন সম্মেলন করবে।

সোমবার (২ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, জেলেনস্কি এ বছর তার প্রথম টেলিফোন কলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এতে আরো বলা হয়, উভয় পক্ষই কিয়েভে আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-ইইউ শীর্ষ সম্মেলনের প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করেছেন এবং এ ব্যাপারে প্রস্তুতিমূলক কাজ জোরদার করতে সম্মত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নেতারা ইউক্রেনে ‘যথাযথ’ অস্ত্র সরবরাহ এবং নতুন করে ১৮ বিলিয়ন ইউরো (১৯ বিলিয়ন ডলার) আর্থিক সহায়তা কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

এদিকে জেলেনস্কি এই মাসের সহায়তা পাঠানোর প্রথম কিস্তির জন্য চাপ দিচ্ছেন।

গত মাসে ইইউ ইউক্রেনকে একটি তথাকথিত ‘মেগাডিল’ -এ সহায়তা দেওয়ার পথ সুগম করে যার মধ্যে সর্বনিন্ম ১৫ শতাংশ বৈশ্বিক কর্পোরেট কর হার গ্রহণ করা অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত চার

কিয়েভকে সহায়তা করার পথে ২৭ দেশের এ ব্লকের মধ্যে অভ্যন্তরীণ বিরোধগুলোতে দাঁড়াতে না দেওয়ার জন্য জেলেনস্কি আবেগপ্রবণ আবেদন জানানোর পর এমন পদক্ষেপ নেওয়া হয়।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর