অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত চার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০২:৫৯ পিএম

অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে মেইন বিচ নামের একটি পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুইটি হেলিকপ্টারে মোট ৯ জন যাত্রী ছিলেন জানিয়ে কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে। 

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, এ ঘটনার তদন্ত করবে তারা। 

কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওরেল জানান, একটি হেলিকপ্টার টেকঅফ করছিলো ও অন্যটি অবতরণ করছিলো। এমন সময় তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। 

নিহত ও গুরুতর আহতদের সবাই একই হেলিকপ্টারের যাত্রী বলেও জানিয়েছেন তিনি। 

ওরেল বলেন, দুর্ঘটনাস্থলটি বালুবেষ্টিত এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে জরুরি সহায়তা কর্মীদের পৌঁছাতে বেগ পেতে হয়েছে। 

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, সিওয়ার্ল্ড রিসোর্টের সামনে বিধ্বস্ত একটি হেলিকপ্টারের চারদিকে ধংসস্তুপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 

আরও পড়ুন: অতিথিকে ভুলক্রমে হত্যার পর হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু

অন্য হেলিকপ্টারটির গায়ে সিওয়ার্ল্ড রিসোর্টের লোগো দেখা যায়। তবে সেটি শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করতে পেরেছে। 

দুর্ঘটনার পর আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়ে চালক ও পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। 


একাত্তর/এসজে

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
ইরানের আকাশসীমায় নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক আকাশযান ধ্বংস করার দাবি করেছে তেহরান। রোববার ইরানি সামরিক কর্মকর্তারা...
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর