ভ্যানে বাসের ধাক্কায় মাছ ব্যাবসায়ীর মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:১৫ পিএম

সিরাজগঞ্জে একটি ভ্যানে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত ও আরও চারজন আহত হয়েছেন। 

শনিবার (৭ জানুয়ারী) ভোর পাঁচটার দিকে শহরের নিউমার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কানাই হালদার (২৮) জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হালদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের বিজয় হালদারের ছেলে রামপ্রসাদ হালদার (৪০), মনেশ্বর হালদারের ছেলে পরি হালদার (৪৫) ও আরও কয়েকজন। 

পুলিশ জানায়, সকালে রায়গঞ্জ থেকে ভ্যানে শহরের মালশাপাড়া এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ভ্যানে করে শহরের দিকে আসছিলেন তারা। এসময় নিউ মার্কেটের সামনে দ্রুতগামী একটি অজ্ঞাত বাস পিছন থেকে ভ্যানটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কানাই হালদার নিহত হন এবং বাকি চার জেলে আহত হন। দুর্ঘটনা ঘটিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। 

আরও পড়ুন: শেরপুরে বাসের ধাক্কায় ট্রলি চালক নিহত

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রামপ্রসাদ ও পরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর