শরণখোলায় মধ্যরাতে বাজারে আগুনে পুড়লো চার দোকান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০১:০৯ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি কেউ। 

স্থানীয় সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তাফালবাড়ি বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ী পলাশ মাহমুদের একটি চালের দোকান, একটি মেশিনারীজ পার্সের দোকান, একটি মৎস্য জালের দোকানসহ একটি অফিস কক্ষ পুড়ে গেছে। এসময় বিধান হালদারের একটি ফার্নিচারের দোকানও পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় ওই ব্যবসায়ীদের। 

আরও পড়ুন: পাহাড়ে ডাকাতদের হাতে চার কৃষক অপহরণের অভিযোগ

শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে এর আগে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানতে অনুসন্ধান চলছে বলেও জানান ওই কর্মকর্তা।


একাত্তর/জো

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর