বিদেশি কম্বলের দাবিতে কারাগারে বন্দি জঙ্গিদের অনশন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৫৫ পিএম

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিদেশি কম্বলসহ বিভিন্ন দাবিতে অনশন করেছে জঙ্গি সংগঠনের বন্দি সদস্যরা।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তারা শনিবার (৭ জানুয়ারি) শুরু করা অনশন ভাঙেন বলে দাবি কারা কর্তৃপক্ষের।

কারাগারের ওই ইউনিটের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কারাবিধির বাইরে বাড়তি সুবিধার দাবিতে শনিবার সকালের নাস্তা গ্রহণ না করে তারা কারাগারের ভেতর অনশন করেন। রোববার সকালে কারাগারের চতুর্থ তলার বন্দিরা একই দাবিতে অনশন শুরু করে। 

তিনি আরও জানান, এ কারাগারের একটি ভবনে জঙ্গি সংগঠনের সদস্য, জেএমবি সদস্য ও সন্ত্রাসীরা বন্দি রয়েছেন। কারা বিধি অনুযায়ী, ২৪ ঘণ্টাই তাদের লক-আপে থাকার কথা। তারপরও তারা ভবনের বারান্দা পর্যন্ত চলাচল করতে পারেন। কিন্তু তারা কারা চত্বরের ভেতরে সাধারণ বন্দিদের মতো ঘোরাঘুরি করতে চান ও একসঙ্গে মিশতে চান। এছাড়া বাইরে থেকে স্বজনদের সরবরাহ করা বিদেশি কম্বল, প্রতি সপ্তাহে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলাসহ নানা দাবি তোলেন তারা।

তিনি জানান, শীত বেশি হওয়ায় তাদের জন্য কম্বলের সংখ্যা বাড়ানো হলেও তাদের দাবি, সরকারি কম্বলে তাদের শরীর চুলকায়। এসব নানা দাবি তুলে শনিবার ১০টার দিকে কতিপয় জঙ্গি, জেএমবি সদস্য ও সন্ত্রাসী বন্দি অনশন শুরু করেন। একই দাবিতে রোববার অনশন করেন আরও বন্দি। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয় এবং তারা সবাই ১১টার দিকে নাস্তা গ্রহণ করেন। তবে সাধারণ কোনো বন্দি এই অনশনে অংশ নেননি বলে জানান জেল সুপার।

আরও পড়ুন: শরণখোলায় মধ্যরাতে বাজারে আগুনে পুড়লো চার দোকান

জেল সুপার জানান, কারাবিধি অনুযায়ী বন্দিদের সব সুবিধা দেওয়া হয়। কিন্তু কারাবিধি বা আইনের বাইরে বন্দিদের জন্য কোনোকিছু করার নিয়ম বা সুযোগ নেই। জঙ্গি সদস্যদের তাদের ইচ্ছামতো চলতে দিলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


একাত্তর/জো 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর