ভারতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় ‘অরেঞ্জ এলার্ট’ জারি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩২ পিএম

ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ‘ঘন কুয়াশা ও একটি শৈত্যপ্রবাহের কারণে কয়েকটি এলাকায় বিশেষত কিছু বিচ্ছিন্ন স্থানে প্রচণ্ড ঠাণ্ডা পড়তে পারে’ জানিয়ে ‘অরেঞ্জ এলার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

ভারতের আবহাওয়ার বিভাগ (আইএমডি) রোববার (৮ জানুয়ারি) এ খবর জানিয়েছে।

আইএমডি’র উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, দিল্লী আরেকটি এলাকা আয়া নগরের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও পালামে ৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রোববার সকালে ভারী কুয়াশায় দিল্লী ও এর আশপাশের এলাকা ঢেকে গেছে এবং এ কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় রাজধানী ও এর আশপাশের রাজ্যগুলোতে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।

কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে। বিরূপ আবহাওয়া ও অন্যান্য কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, বিহার, সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং সিকিম, আসাম ও ত্রিপুরার কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা খুবই বেশি।

এতে আরও বলা হয়, ‘জানুয়ারির ৮ ও ৯ তারিখে উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা পড়তে পারে।’

আরও পড়ুন: এজিয়ান সাগর নিয়ে গ্রিসকে সতর্ক করলো তুরস্ক

উত্তর রেলওয়ের এক মুখপাত্র বলেন, ভারী কুয়াশার কারণে ৪২টি ট্রেন এক ঘণ্টা থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।

আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, সোমবার পর্যন্ত আগামী দুই দিন ভারতের উত্তরপশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ ও প্রচণ্ড ঠাণ্ডা অব্যাহত থাকতে পারে।


একাত্তর/এসজে

 

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর