ধনী কোম্পানিকে করের আওতায় আনতে ঐতিহাসিক চুক্তি

আপডেট : ০৫ জুন ২০২১, ০৯:২৯ পিএম

বিশ্বের সব ধনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক ঐতিহাসিক চুক্তিতে একমত হয়েছে বিশ্বের শীর্ষ সাত ধনী দেশ। বহুজাতিক কোম্পানিগুলোকে করের বাঁধনে বাঁধতে রাজি হয়েছে তারা।

শনিবার (৫ জুন) বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭ এর অর্থমন্ত্রীদের বৈঠকে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপ নিয়ে একটি ঐতিহাসিক মতৈক্য হয়েছে।

এই চুক্তির ফলে করের আওতায় আসবে অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের মতো সব বড় কোম্পানি। এখন থেকে এসব কোম্পানিকে ন্যূনতম ১৫ শতাংশ কর্পোরেট কর দিতে হবে।

সিদ্ধান্ত কার্যকর হলে সরকারগুলোর হাতে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, যা দিয়ে তারা মহামারি মোকাবিলায় ব্যয় সংকুলানের নতুন পথ পাবে।

অন্যান্য দেশও যাতে এই পথ অবলম্বন করে, সেজন্য তাদের অনুরোধ করা হবে বলে জানিয়েছে জি-৭। আগামী মাসে জি-২০ বৈঠকেই বিষয়টি আলোচনায় উঠবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, দীর্ঘ কয়েকবছর আলোচনার পর জি-৭ এর অর্থমন্ত্রীরা বিশ্বব্যাপী কর ব্যবস্থা নিয়ে সিদ্ধান্তে আসতে পেরেছে।

তিনি জানান, এই ঐতিহাসিক চুক্তি গ্লোবাল ডিজিটাল যুগের জন্যে উপযুক্ত। এই চুক্তির ফলে বিশ্বব্যাপী বহুজাতিক কোম্পানিগুলোর জন্য একটি সমতল ক্ষেত্র তৈরি হল।

আরও পড়ুন: ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে হয়রানি বন্ধের আহ্বান

জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ বলেছেন, চুক্তিটি সই হলে পৃথিবী বদলে যাবে। মহামারির কারণে যে ঋণ নেয়া হয়েছে তা খুব সহজেই পরিশোধ করা যাবে।

তবে, জি-৭ বৈঠকের সিদ্ধান্ত ও চুক্তি নিয়ে এখনও পর্যন্ত অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো কোনও মন্তব্য করেনি।


একাত্তর/আরএ

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর