গাছে বেঁধে গায়ে আগুন দেয়ায় নারীর মৃত্যু, দেবর আটক

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৮:২৭ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রীকে বাড়ির উঠানে গাছের সাথে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে দেবর। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলার বাঘঝাপা গ্রামে এ ঘটনার পর বুধবার (১১ জানুয়ারি) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। 

জানা গেছে, নিহত গৃহবধূ সুফি বেগম (৫০) বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত দেবর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লিয়াকত মোল্লাকে ঢাকায় আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সাথে তার আপন ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লিয়াকত মোল্লার দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগেও তিনি তার ভাবির মাথার চুল কেটে দিয়েছিলেন। পরে সালিশ-মীমাংসা করে সেবার তা মিটিয়ে নেয়া হয়।

তারা আরও জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে সুফি বেগমকে বাড়ির উঠানের পেয়ারা গাছের সাথে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেন দেবর লিয়াকত মোল্লা। সুফির চিৎকারে প্রতিবেশীরা এসে গায়ে পানি ঢেলে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, দগ্ধ সুফি বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় রেফার করা হয়। 

বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে সুফি দেবর লিয়াকতসহ তিনজন তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ইতোমধ্যে ঢাকা থেকে ঘাতক দেবর লিয়াকতকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: শৌচাগার কুপ নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক নিহত

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, ঘটনার পর অভিযুক্ত দেবর লিয়াকত মোল্লা বাড়ি থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ।


একাত্তর/জো 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর