শৌচাগার কুপ নির্মাণের সময় মাটি ধসে শ্রমিক নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

সিরাজগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন একটি শৌচাগার কুপ ধসে পড়ে মাটিচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। 

বুধবার (১১ জানুয়ারি) দুপুর একটার দিকে পৌর এলাকার গোশালার মোহাম্মদ নাসিম পৌর কাঁচাবাজারের পাশে স্বপ্না খাতুনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শ্রমিক আশরাফ আলী কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচরের ভাষা শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, স্বপ্না খাতুনের বাড়িতে শ্রমিক আশরাফ আলী একটি শৌচাগার কুপ নির্মাণ করছিলেন। দুপুরে কাজের জন্য সেই কূপে নামলে কূপের মাটির দেয়াল ধসে মাটিচাপা পড়েন তিনি। সাথে সাথে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সাধারণ জনগণের সার্বিক সহায়তায় মাটি খুড়ে শ্রমিক আশরাফ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সড়কে পড়ে থাকা দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পর মাটিচাপা পড়া শ্রমিককে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর