ভুয়া পরিচয়ে ২২ বছর কারারক্ষীর চাকরী করা প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৪:৪৩ পিএম

ভুয়া পরিচয় দিয়ে ২২ বছর কারারক্ষীর চাকরী করার পর প্রতারক তাজুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কু‌মিল্লার ব্রাহ্মণপাড়া বাজার এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, প্রতারক মো. তাজুল ইসলাম (৪২) ব্রাহ্মণপাড়া দক্ষিণ শশীদল এলাকার মো. কালা মিয়ার ছেলে।

তাজুলের বাড়ি অল্লাশি করে তিন সেট কারারক্ষী ইউনিফর্ম, একটি কারারক্ষী জ্যাকেট, একসেট কারারক্ষী রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে কু‌মিল্লার শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন। 

মেজর সাকিব হোসেন জানান, ভুয়া পরিচয় দিয়ে দীর্ঘ ২২ বছর ধরে কারারক্ষীর চাকরী করে গেছেন আটক প্রতারক তাজুল। গত ২০০১ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহজাহানপুর গ্রামের মো. নুর উদ্দিন খানের ছেলে মো. মঈন উদ্দিন খান কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হাজির হয়ে শারীরিক ফিটনেস, লিখিত ও মৌখিক পরীক্ষা দি‌য়ে পরীক্ষায় উত্তীর্ণ হন। নিয়োগকারী কর্তৃপক্ষ প্রত্যেকের স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র পরবর্তীতে ডাকযোগে প্রেরণ করা হবে বলে জানায়। একই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে উক্ত প্রতারকও পরীক্ষা দেয় এবং অকৃতকার্য হয়। এরই মধ্যে প্রতারকসহ আরও দুইজন মঈন উদ্দিন খানের বাড়িতে যান ও নিজেদের কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ঘুষ দিলে নিয়োগপত্র প্রদান করা হবে অন্যথায় তার নিয়োগ বাতিল করা হবে বলে জানায় মঈনকে। কিন্তু মঈন ঘুষ দিয়ে চাকরী করবে না বলে টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। 

তিনি আরও জানান, প্রতারণার শিকার মঈন উদ্দিন খান নিয়োগপত্র না পাওয়ায় আশাহত হয়ে বেসরকারি চাকরী শুরু করেন। এরই মধ্যে প্রকৃত মঈন উদ্দিন খানের ঠিকানা ব্যবহার করে অজ্ঞাত এক ব্যক্তি তার স্থলে কারারক্ষী হিসেবে চাকরী শুরু করেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কারাগারে চাকরী সম্পন্নও করেন ও সর্বশেষ ওই প্রতারক সিলেট কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন। 

মেজর সাকিব জানান, এরই মধ্যে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রাপ্তির জন্য জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হলে প্রতারক প্রকৃত মঈন উদ্দিন খানের নাম-ঠিকানা ব্যবহার করে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ২০২০ সালের শেষ দিকে সিলেট বিভাগে কর্মরত প্রত্যেক কারারক্ষীর ঠিকানা যাচায়েরই জন্য তথ্য সংগ্রহ শুরু হলে মঈন উদ্দিন খানের ঠিকানা যাচাইয়ের লক্ষ্যে সিলেটের কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয় হতে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি পত্র পাঠানো হয় এবং মঈন উদ্দিন খান সেখানকার স্থানীয় বাসিন্দা কি না এ ব্যাপারে একটি প্রত্যয়নপত্র প্রেরণের জন্য বলা হয়। 

তিনি জানান, পত্রপ্রাপ্তির পর শাহাজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটি প্রত্যয়ন পত্রে উল্লেখ করেন যে উল্লেখিত মঈনকে তিনি চিনেন এবং তিনি কারারক্ষী হিসেবে চাকরী নয় বরং স্থানীয় একটি ফার্মেসীতে ওষুধের ব্যবসা করেন। চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের বিষয়ে জানার পর প্রতারক তাজুল গত ২০২১ সালের ১৫-১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ৫ দিনের নৈমিত্তিক ছুটিতে যান ও ২০ সেপ্টেম্বরে যোগদান করার কথা থাকলেও তিনি ইতিমধ্যে তার সহকর্মীদের মাধ্যমে কারা কর্তৃপক্ষের তার ভুয়া ঠিকানার ব্যাপারে অবগতির কথা জানতে পারেন। এরপর তিনি পুনরায় চাকরীতে যোগদান থেকে বিরত থাকেন। 

র‍্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ প্রকৃত মঈন উদ্দিন খান বিভাগীয় দপ্তরে চাকরীতে যোগদানের জন্য একটি আবেদনপত্র প্রেরণ করেন যেখানে উল্লেখ করেন তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং তার ভেরিফিকেশন সম্পন্ন হলেও কোন যোগদান পত্র পান নাই। বিষয়টি প্রতারক জানতে পেরে শাহজাহানপুরে মঈন উদ্দিন খানের দোকানে গিয়ে তাকে বিভিন্ন হুমকি-ধামকি দেয় এবং সত্য ঘটনা প্রকাশ না করার জন্য বলে। কিন্তু মঈন উদ্দিন খান হুমকির কোন তোয়াক্কা না করে বিষয়টি উন্মোচন করে দিবে বলে জানালে প্রতারক তাজুল মঈন উদ্দিন খানকে ১০ লক্ষ টাকা প্রদানের প্রস্তাব দেন। কিন্তু প্রকৃত মঈন উদ্দিন খান তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পরবর্তীতে তিনি চাকরী পেতে উচ্চ আদালতের দারস্থ হন। এরই মধ্যে কারা কর্তৃপক্ষের পুরো বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন: তেলের লরির চাপায় অটোভ্যান যাত্রী নারীর মৃত্যু, আহত তিনজন

র‍্যাব-১১ উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, তদন্ত কর্মকর্তা ভুয়া মঈনকে (তাজুল) খুঁজতে থাকলে আত্মগোপনে চলে যান প্রতারক তাজুল। পরে র‌্যাব গো‌য়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাজুল‌কে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত প্রতারককে মামলার তদন্ত পরিচালনাকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর