পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাগাইড়

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৪:৪০ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জেলার পিয়ার আলীর মোড় এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

এরপর মাছটি দৌলতদিয়ার হালিম ফকিরের আড়তে আনলে উৎসুক জনতা ভিড় করেন। সেখানে মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলামে এক হাজার দুইশত টাকা কেজি দরে মোট ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন স্থানীয় এক মৎস্য আড়তের মালিক।

দৌলতদিয়ার আড়ৎদার হালিম ফকির জানান, এখন পদ্মা নদীতে পানি কম থাকায় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে নদীর কিনারায় আসছে। যে কারণে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

মাছটি কিনে নেওয়া শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া জানান, প্রায় ২৭ কেজি ওজনের বাগাইড় মাছটি কিনে নেওয়ার পর কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট সাড়ে ১২ শত টাকা কেজি দরে ৩৩ হাজার ৩৭৫ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে তা বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: সাতদিন পর সাগরে মিললো লামিয়ার মরদেহ

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, এবছর মাঝেমধ্যেই এমন বড় আকৃতির বিভিন্ন প্রকার মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।


একাত্তর/জো 

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর