ইট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

ঝিনাইদহ সদরে ইট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২০) ও একই গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করত। সকালে ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ঝিনাইদহে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংশুক ইট ভাটার ইট বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: কেরানীগঞ্জে টিভি বিস্ফোরণের আগুনে পুড়লো ১৫টি ঘর

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত যানগুলো থানা হেফাজতে আছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 


একাত্তর/জো

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর