ইসরাইলে হাজারো মানুষের সরকারবিরোধী বিক্ষোভ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ এএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির হাজারো নাগরিক। সরকারের দেশের বিচার বিভাগকে সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার তেলআবিবে ৮০ হাজারের বেশি ইসরাইলি প্রতিবাদ-সমাবেশ করেন।

জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এবং উত্তরাঞ্চলীয় শহর হাইফাতেও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তেল আবিবের প্রধান সড়ক আয়লোন হাইওয়ে অবরোধ করার চেষ্টা করার সময় একদল বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শহরটিতে সে সময় বৃষ্টি হচ্ছিলো। তা উপেক্ষা করে জনতার ঢল নেমে আসে তেল আবিবের হাবিমা স্কয়ার ও এর আশপাশের সড়কে। অন্যরা অবস্থান নেয় জেরুজালেমের বিভিন্ন বিক্ষোভে। পুলিশের হিসাবে তাদের সংখ্যা কমপক্ষে ৮০ হাজার।

আন্দোলনকারীরা সরকারের পরিকল্পনার সমালোচনা করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাজির হন মিছিলে। নেতানিয়াহু সরকারের প্রতি নিন্দাসূচক বাক্যও লেখা ছিল আন্দোলনকারীদের ব্যানার-প্ল্যাকার্ডে। একপর্যায়ে তেল আবিবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করেন। এমন অনেক ব্যানার দেখা যায় তাদের হাতে। তারা বলেন, আধা-গণতান্ত্রিক হাঙ্গেরি এবং কট্টরপন্থী ইরানের মতো হতে যাচ্ছে ইসরাইল। 

বিক্ষোভকারীরা বলেছেন, তারা ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক থেকে রাস্তায় বেরিয়ে এসেছেন। এর মধ্য দিয়ে তারা নেতানিয়াহুকে একটি বার্তা দিতে চান। 

তা হলো, ইসরাইলের গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া নীরবে মেনে নেবে না জনগণ। বিচার ব্যবস্থা পরিবর্তনের প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এস্থার হায়ুত। 

আরও পড়ুন: হজে যেতে পূর্ণ ডোজ করোনার টিকা বাধ্যতামূলক

তিনি বৃহস্পতিবার এ উদ্যোগকে আইনি ব্যবস্থার ওপর হামলা হিসেবে উল্লেখ করে বলেছেন, স্বাধীন বিচার ব্যবস্থার ওপর ভয়াবহ হামলার জন্য এই প্রক্রিয়া সাজানো হয়েছে

ইসরাইলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা সম্প্রতি উন্মোচন করেছেন নতুন বিচারমন্ত্রী। আর সেটি হলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার অনুমতি পাবে দেশটির পার্লামেন্ট।


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর